স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার
নড়াইলের কালিয়া উপজেলায় ঔষধ প্রয়োগ করে মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাইকৃত প্রায় ১০ কেজি বিভিন্ন সাইজের গলদা চিংড়ি মাছ উদ্ধার করা হয়।
শুক্রবার( ১০ এপ্রিল) সকালে ছোট কালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মামুন শেখ (৩৫)। তিনি কুঞ্জুপুর (বড়নাল) এলাকার মৃত বাদশাহ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি ঘের থেকে ঔষধ প্রয়োগ করে মাছ চুরি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে চোরাইকৃত গলদা চিংড়ি মাছ জব্দ করা হয়।
কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন,
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন