ওপেন নিউজ ২৪

সালথায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী, শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ অতিথিরা

সালথায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী, শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ অতিথিরা

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান প্রযুক্তিপ্রতিপাদ্যে ফরিদপুরের সালথায় ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে কর্মসূচি সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথিরা নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই উন্নত বাংলাদেশ গঠনে বিজ্ঞান প্রযুক্তির বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র সিনিয়র বিভাগে মোট ১৩টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অতিথিরা স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা উদ্ভাবনী মনোভাবকে আরও এগিয়ে নেবে।

মেলায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬


সালথায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী, শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ অতিথিরা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে ফরিদপুরের সালথায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ কর্মসূচি সম্পন্ন হয়।সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথিরা নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই ও উন্নত বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট ১৩টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অতিথিরা স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন।অনুষ্ঠানের শেষ পর্বে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী মনোভাবকে আরও এগিয়ে নেবে। মেলায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত