উপজেলায় এক নারীকে আটকে রেখে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার হরিদেবপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগি ওই নারী হলেন, উপজেলার ছোটগাবুয়া গ্রামের আ. সোবাহান হাওলাদারের মেয়ে মো. ছালমা বেগম।
এবিষয় ভুক্তভোগি ছালমা বেগম জানান, নিজ বাড়ি থেকে হরিদেবপুর বাজার সংলগ্ন শহিদুল টেইলার্স দোকানের সামনে দিয়ে গলাচিপা আসার পথে একই গ্রামের মো. নেছার, মজিবর মুন্সী, রেজাউল মুন্সি, ফজলু মুন্সি, লামিয়া বেগম ও সিহাব তার পথ রোধ করে জোরপূর্বক পূর্বপরিকল্পিতভাবে শহিদুল টেইলার্সের দোকানে আটকে রেখে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় তার সাথে থাকা বোনের ছেলে, নোমান কেও মারধর করে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসবিষয় অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগি।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন