ওপেন নিউজ ২৪

নেত্রকোণার হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণার হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণার হাওরাঞ্চলে আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির মধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং হাওরাঞ্চলের পানি সমস্যার জন্য বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খাল ও তৎসংলগ্ন প্লাবিত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, “এ অঞ্চলের মানুষের একমাত্র উপার্জন কৃষি। হঠাৎ ফসল পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই কিছুই পাবেন না। আমরা নতুন দায়িত্ব নিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ব্যবস্থা ও কৃষকদের জন্য অনুদান দেওয়া হয়েছে। আমি নিজেও একজন কৃষকের সন্তান। কৃষকের সুবিধার্থে যা করা প্রয়োজন আমরা করব, ইনশাআল্লাহ।”

ডেপুটি স্পিকার অতীত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “গত ১৫-২৫ বছরে হাওরাঞ্চলে কোনো নদী বা খাল খনন করা হয়নি। উল্টো বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে দলীয় নেতারা মাছ চাষের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। নদী-খালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আমরা নতুন বাংলাদেশে এমন অনিয়মের জন্য ন্যায়বিচার চাই।”

তিনি আরও জানান, বর্তমান সরকার দেশে খাল ও নদী খননের বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় হাওরাঞ্চলের খালগুলোও খনন করা হবে। নেত্রকোণার হাওর অঞ্চলের প্রায় ৪২ হাজার হেক্টর জমির ফসল বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়টি তুলে ধরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পরিদর্শনে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শনের সময় কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন এবং সহায়তার জন্য ডেপুটি স্পিকারকে অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬


নেত্রকোণার হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image
নেত্রকোণার হাওরাঞ্চলে আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির মধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং হাওরাঞ্চলের পানি সমস্যার জন্য বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেছেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খাল ও তৎসংলগ্ন প্লাবিত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, “এ অঞ্চলের মানুষের একমাত্র উপার্জন কৃষি। হঠাৎ ফসল পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই কিছুই পাবেন না। আমরা নতুন দায়িত্ব নিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ব্যবস্থা ও কৃষকদের জন্য অনুদান দেওয়া হয়েছে। আমি নিজেও একজন কৃষকের সন্তান। কৃষকের সুবিধার্থে যা করা প্রয়োজন আমরা করব, ইনশাআল্লাহ।”ডেপুটি স্পিকার অতীত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “গত ১৫-২৫ বছরে হাওরাঞ্চলে কোনো নদী বা খাল খনন করা হয়নি। উল্টো বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে দলীয় নেতারা মাছ চাষের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। নদী-খালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আমরা নতুন বাংলাদেশে এমন অনিয়মের জন্য ন্যায়বিচার চাই।”তিনি আরও জানান, বর্তমান সরকার দেশে খাল ও নদী খননের বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় হাওরাঞ্চলের খালগুলোও খনন করা হবে। নেত্রকোণার হাওর অঞ্চলের প্রায় ৪২ হাজার হেক্টর জমির ফসল বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়টি তুলে ধরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।পরিদর্শনে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।পরিদর্শনের সময় কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন এবং সহায়তার জন্য ডেপুটি স্পিকারকে অনুরোধ করেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত