মঙ্গলবার (৩১ মার্চ) হাতিয়া দ্বীপ নিউ মার্কেট এলাকায় এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিন। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক জনাব আবদুল কাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
জানা যায়, ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ এই আয়োজন করা হয়, যেখানে প্রতি ৩০০ টাকার পণ্য ক্রয়ের বিপরীতে একটি করে কুপন প্রদান করা হয়। সেই কুপনের ভিত্তিতেই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার একজোড়া সোনার কানের দুল, চতুর্থ পুরস্কার একটি এলইডি টিভি এবং পঞ্চম পুরস্কার একটি বাইসাইকেলসহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়। এছাড়াও একাধিক মোবাইল ফোনসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল জিতে নেন পশ্চিম চর লক্ষীদিয়া এলাকার আফিপা নামের এক ভাগ্যবান ক্রেতা (কুপন নং: ২৪৫৭৭)। পরবর্তীতে তাকে ফোনে জানানো হলে তার বাবা ও দাদা উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানটি ঘিরে ক্রেতা ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন