কালিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার(২৬) মার্চ দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে সকালে কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহনে বর্ণ্যাঢ্য কুচকাওয়াজ, ডিস্পেলে ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধাদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তাদের এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপিতত্বে সহকারি কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা সংসদ কালিয়া আহবায়ক আফতাবউদ্দিন ও সাবেক কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান (মিলু)সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে কালিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়।
01716-802230

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন