ওপেন নিউজ ২৪

তারেক রহমানের মনোনীত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক

তারেক রহমানের মনোনীত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক
মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য

তারেক রহমানের মনোনীত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক

 স্টাফ রিপোর্টার মো: লিটন শিকদার 

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের মনোনীত এই প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই প্রতিষ্ঠানের নতুন অভিভাবককে বরণ করে নিতে এদিন ঢল নামে সর্বস্তরের মানুষের।

জেলা পরিষদ সচিব অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ ও এলজিইডি প্রকৌশলী এহসানুল হক এবং গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা মুফতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা জেলা পরিষদের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নতুন প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা ও জেলা পরিষদের সুজন মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন। এছাড়া কাশিয়ানী উপজেলা সভাপতি গোলাম মোস্তফা, মুকসুদপুর সভাপতি মশিউর রহমান মিন্টু, কোটালীপাড়া সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার এবং টুঙ্গিপাড়া পৌর সাধারণ সম্পাদক খলিলুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা নতুন প্রশাসককে অভিনন্দন জানান।

অভিষেক অনুষ্ঠানটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রশাসক তাঁর বক্তব্যে অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬


তারেক রহমানের মনোনীত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image
তারেক রহমানের মনোনীত গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক স্টাফ রিপোর্টার মো: লিটন শিকদার গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের মনোনীত এই প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই প্রতিষ্ঠানের নতুন অভিভাবককে বরণ করে নিতে এদিন ঢল নামে সর্বস্তরের মানুষের।জেলা পরিষদ সচিব অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ ও এলজিইডি প্রকৌশলী এহসানুল হক এবং গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা মুফতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা জেলা পরিষদের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নতুন প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সংবর্ধনা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা ও জেলা পরিষদের সুজন মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন। এছাড়া কাশিয়ানী উপজেলা সভাপতি গোলাম মোস্তফা, মুকসুদপুর সভাপতি মশিউর রহমান মিন্টু, কোটালীপাড়া সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার এবং টুঙ্গিপাড়া পৌর সাধারণ সম্পাদক খলিলুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা নতুন প্রশাসককে অভিনন্দন জানান।অভিষেক অনুষ্ঠানটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রশাসক তাঁর বক্তব্যে অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত