ওপেন নিউজ ২৪

হাতিয়া মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ৭৬০ বস্তা আলুসহ ২ ফিশিং বোট আটক

হাতিয়া মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ৭৬০ বস্তা আলুসহ ২ ফিশিং বোট আটক
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: মাহিদুল ইসলাম হিমেল

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া চর আতাউর সংলগ্ন মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমার পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলু জব্দ করা হয়।

একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটও আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।

জব্দকৃত আলু ও আটক করা বোটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, নদী ও সমুদ্রপথে চোরাচালান এবং পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬


হাতিয়া মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ৭৬০ বস্তা আলুসহ ২ ফিশিং বোট আটক

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া চর আতাউর সংলগ্ন মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমার পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলু জব্দ করা হয়।একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটও আটক করা হয়েছে।কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।জব্দকৃত আলু ও আটক করা বোটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।মিডিয়া কর্মকর্তা আরও জানান, নদী ও সমুদ্রপথে চোরাচালান এবং পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত