পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা মোতালেব আকন (৭০)-কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
জানা গেছে , কাউকে কিছু না বলে মোতালেব আকন নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে আসছিলেন। একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তার অবস্থান সম্পর্কে জানতে পা
অভিযোগ রয়েছে, বরগুনার আমতলী উপজেলার ৪ নম্বর সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় নিরব (২৭), জহির হাওলাদার (২৮), আল-আমিনসহ (৩০) অজ্ঞাত ৭/৮ জন বৃদ্ধ মোতালেব আকনকে চোর সন্দেহে গাছের সাথে বেঁধে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে প্রথমে বরিশাল এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তালতলী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মোতালেব আকন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারা বলেন, ‘একজন অসুস্থ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-১২)। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আছেন তারা জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন