ওপেন নিউজ ২৪

নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে সরকার সচেষ্ট: শামা ওবায়েদ

নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে সরকার সচেষ্ট: শামা ওবায়েদ

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বুধবার (১৮ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মন্ত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ঘরে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত দেশে ফিরতে পারেনসেই বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি জানান, নিহত পাঁচজনের মধ্যে ইতোমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি এবং তেলের দামও বাড়ানো হয়নি। বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।” এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬


নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে সরকার সচেষ্ট: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৮ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মন্ত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ঘরে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।”মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত দেশে ফিরতে পারেন—সেই বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি জানান, নিহত পাঁচজনের মধ্যে ইতোমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে।দ্রব্যমূল্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি এবং তেলের দামও বাড়ানো হয়নি। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।” এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত