মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে প্রবাসীদের নিরাপদে রাখা এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি যুদ্ধ পরিস্থিতির দ্রুত সমাধানে কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সালথায় একটি গার্লস স্কুল ও নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম, কৃষকদের ঋণ মওকুফ, খাল খনন এবং ঈদের পর কৃষক কার্ড বিতরণের বিষয়ও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবার
উন্নয়নে কাজ করতে হবে
এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি
বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

রোববার, ২২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন