পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জমি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্নসিঁড়ি।
সোমবার (১৬ মার্চ) বীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড সংলগ্ন সোনার বাংলা মার্কেট এলাকায় স্বপ্নসিঁড়ি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আনিসুর রহমানের উদ্যোগে প্রায় সাড়ে তিনশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে স্বপ্নসিঁড়ি প্রতিষ্ঠানটি প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে আয়োজকরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জামান আলী, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ হযরত আলী, মোঃ আবু সাহেব বাবু, মোঃ বেলাল হোসেন, মোঃ খোরশেদ আলম, মোঃ মাসুদ রানা, মোঃ সাইদুল মুন্সী মোঃ রুবেল ইসলাম সিদ্দিক হোসেন, সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন