ওপেন নিউজ ২৪

চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ

চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হালিশহর এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ। 

গতকাল বিকেলে স্থানীয় ছোটপুল এলাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।

​আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

বিতরণকালে তিনি বলেন, "পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা দিনশেষে একটু ভালো ইফতারের অপেক্ষায় থাকেন। মূলত তাদের মুখে হাসি ফোটানো এবং ইফতারের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

​অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ পারভেজ, সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব নবী রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, সহ-সাংগঠনিক সম্পাদক রনি মিত্র,সহ-সাংগঠনিক সম্পাদক হাকিম শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, সহ প্রচার সম্পাদক মো তানবীর, সহ -প্রচার সম্পাদক মো আলামিন খান, সহ - আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়ন্ত দে, সদস্য নূর হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​বিকেলের এই আয়োজনে কয়েক শতাধিক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুস্বাদু বিরিয়ানির ইফতার প্যাকেট গ্রহণ করেন। ইফতার হাতে পেয়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও সন্তুষ্টি দেখা যায়। 


আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, রমজান মাসজুড়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তাদের এই মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৬ মার্চ ২০২৬


চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image
পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হালিশহর এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ। গতকাল বিকেলে স্থানীয় ছোটপুল এলাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।​আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিতরণকালে তিনি বলেন, "পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা দিনশেষে একটু ভালো ইফতারের অপেক্ষায় থাকেন। মূলত তাদের মুখে হাসি ফোটানো এবং ইফতারের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।​অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ পারভেজ, সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব নবী রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, সহ-সাংগঠনিক সম্পাদক রনি মিত্র,সহ-সাংগঠনিক সম্পাদক হাকিম শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, সহ প্রচার সম্পাদক মো তানবীর, সহ -প্রচার সম্পাদক মো আলামিন খান, সহ - আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়ন্ত দে, সদস্য নূর হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।​বিকেলের এই আয়োজনে কয়েক শতাধিক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুস্বাদু বিরিয়ানির ইফতার প্যাকেট গ্রহণ করেন। ইফতার হাতে পেয়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও সন্তুষ্টি দেখা যায়। আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, রমজান মাসজুড়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তাদের এই মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত