ফরিদপুরের সালথা উপজেলায় এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই খেজুর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত মোট ১৮ কার্টন খেজুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬৪ টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
খেজুর বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হুমায়ুন কবির।
এ সময় তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো এই উপহারের খেজুর এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে, যা তাদের জন্য আনন্দের বিষয়।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন