ওপেন নিউজ ২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন আনন্দ কুমার সাহা (৪৫) ও রেজোয়ানুল হোসেন (১৪)।


পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আনন্দ কুমার সাহা। স্থানীয়রা তাকে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাণীশংকৈল পৌর শহরের বন্দরহাট খোলা এলাকার কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে।


অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে উপজেলার কুমারগঞ্জ এলাকার করনাইট গ্রামে প্রবল বাতাসে একটি বসতঘরের দেয়াল ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেজোয়ানুল হোসেন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেজোয়ানুল ওই এলাকার তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


এই দুই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১৪ মার্চ ২০২৬


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন আনন্দ কুমার সাহা (৪৫) ও রেজোয়ানুল হোসেন (১৪)।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আনন্দ কুমার সাহা। স্থানীয়রা তাকে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাণীশংকৈল পৌর শহরের বন্দরহাট খোলা এলাকার কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে।অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে উপজেলার কুমারগঞ্জ এলাকার করনাইট গ্রামে প্রবল বাতাসে একটি বসতঘরের দেয়াল ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেজোয়ানুল হোসেন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেজোয়ানুল ওই এলাকার তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।এই দুই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত