ওপেন নিউজ ২৪

পাবনাতে র‌্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

পাবনাতে র‌্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

পাবনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ মার্চ ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামানের (এস) বিএন নেতৃত্বে একটি আভিযানিক দল সদর থানাধীন হরিনারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আবু বক্কর প্রামানিক (৫৮), পিতা-মৃত সাকের প্রামানিক এবং মোঃ ইসলাম প্রামানিক (৪৮), পিতা-মৃত আবু তাহের প্রামানিক, উভয়ই সাং-ধর্মগ্রাম, থানা-আতাইকুলা, জেলা-পাবনা। তাদের কাছ থেকে একটি বিদেশি বার্মিজগান, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র এবং গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১৪ মার্চ ২০২৬


পাবনাতে র‌্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
পাবনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ মার্চ ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামানের (এস) বিএন নেতৃত্বে একটি আভিযানিক দল সদর থানাধীন হরিনারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলেন মোঃ আবু বক্কর প্রামানিক (৫৮), পিতা-মৃত সাকের প্রামানিক এবং মোঃ ইসলাম প্রামানিক (৪৮), পিতা-মৃত আবু তাহের প্রামানিক, উভয়ই সাং-ধর্মগ্রাম, থানা-আতাইকুলা, জেলা-পাবনা। তাদের কাছ থেকে একটি বিদেশি বার্মিজগান, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র এবং গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত