ওপেন নিউজ ২৪

গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত
গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত


গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের হোতপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার এই সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নয়া দিগন্ত’-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা সেলিম ভূঁইয়া।


সভায় বক্তারা পবিত্র রমজানে আত্মশুদ্ধি অর্জন এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখা, পেশাগত ঝুঁকি মোকাবিলা, বার্ষিক ভ্রমণ এবং সংগঠনের আয়-ব্যয় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ও শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, কোষাধ্যক্ষ শওকত আলী, দপ্তর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম এবং নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও সাদ্দাম হোসেন অনন্ত। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সম্মানিত সদস্য হুমায়ুন কবিরসহ অন্যান্য সংবাদকর্মীরা।


আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী শরীফুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ নেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬


গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image
গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের হোতপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নয়া দিগন্ত’-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা সেলিম ভূঁইয়া।সভায় বক্তারা পবিত্র রমজানে আত্মশুদ্ধি অর্জন এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখা, পেশাগত ঝুঁকি মোকাবিলা, বার্ষিক ভ্রমণ এবং সংগঠনের আয়-ব্যয় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ও শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, কোষাধ্যক্ষ শওকত আলী, দপ্তর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম এবং নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও সাদ্দাম হোসেন অনন্ত। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সম্মানিত সদস্য হুমায়ুন কবিরসহ অন্যান্য সংবাদকর্মীরা।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী শরীফুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ নেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত