আমি মোঃ লিটন সিকদার, পেশায় একজন সাংবাদিক ও অনলাইন ব্যবসায়ী। সাংবাদিকতার পাশাপাশি নিজের ব্যবসা পরিচালনা করি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে
“নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ সংক্রান্ত একটি
সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে প্রকাশিত কমিটিতে আমার নাম
অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমি বিস্মিত আমার নাম প্রকাশ করার আগে আমাকে জানানো হয়নি দুঃখিত।
এ বিষয়ে আমাকে পূর্বে কোনো ধরনের আলোচনা, অবহিতকরণ বা সম্মতি নেওয়া হয়নি।
আমার অনুমতি এমনকি কোনো প্রকার আনুষ্ঠানিক যোগাযোগ ছাড়াই বিভিন্ন মাধ্যমে
কমিটিতে আমার নাম প্রকাশ করা হয়েছে।
আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, “নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি” নামে উক্ত
সংগঠনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং এর কোনো কর্মকাণ্ডের সাথে আমি
জড়িত নই। তাই সংগঠনটির ঘোষিত কমিটি বা কার্যক্রমের কোনো দায়-দায়িত্ব আমার
ওপর বর্তায় না।
সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ, ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া এ ধরনের কোনো সংগঠন বা কর্মকাণ্ডে আমার নাম ব্যবহার করার আগে কথা বলে নাম প্রকাশ করবেন, এবং এমন কাজ থেকে বিরত থাকবেন।
মোঃ লিটন সিকদার
সাংবাদিক ও ব্যবসায়ী

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন