ওপেন নিউজ ২৪

গোপালগঞ্জে আইফোন ও মাদকের টাকার জন্য কলেজ ছাত্র সিয়ামকে হত্যায়, জড়িত ৪ বন্ধু

গোপালগঞ্জে আইফোন ও মাদকের টাকার জন্য কলেজ ছাত্র সিয়ামকে হত্যায়, জড়িত ৪ বন্ধু
কলেজ ছাত্র সিয়াম হত্যার ৪ বন্ধু

গোপালগঞ্জে আইফোন ও মাদকের টাকার জন্য কলেজ ছাত্র সিয়ামকে হত্যায়, জড়িত ৪ বন্ধু

স্টাফ রিপোর্টার: মো: লিটন সিকদার 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও মাদকের টাকা জোগাড় করতে কলেজ ছাত্র সিয়াম (১৮) নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে তারই চার বন্ধুর বিরুদ্ধে। নিখোঁজের দুই দিন পর সোমবার রাত প্রায় ১১টার দিকে বাঁশবাড়ীয়া গ্রামের একটি পুকুর থেকে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা সিয়ামের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার চার বন্ধু। পরে তারা নেশাগ্রস্ত অবস্থায় আইফোন ও মাদকের টাকা জোগাড়ের উদ্দেশ্যে সিয়ামকে হত্যা করে। হত্যার পর মরদেহটি বাঁশবাড়ীয়া হাসপাতালের পেছনে একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।

ঘটনার পর অভিযুক্তরা সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আইফোনটি উপজেলার বোয়ালীয়া গ্রামের এক ব্যক্তির কাছে প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি করে বলে জানা গেছে।

এদিকে সিয়াম নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন হিসেবে সিয়ামের দুই বন্ধু পারভেজ মুন্সী ও দিদার মুন্সীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত অপর দুই বন্ধু বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত সিয়াম মুকসুদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের লিখন মিয়ার ছেলে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


গোপালগঞ্জে আইফোন ও মাদকের টাকার জন্য কলেজ ছাত্র সিয়ামকে হত্যায়, জড়িত ৪ বন্ধু

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
গোপালগঞ্জে আইফোন ও মাদকের টাকার জন্য কলেজ ছাত্র সিয়ামকে হত্যায়, জড়িত ৪ বন্ধুস্টাফ রিপোর্টার: মো: লিটন সিকদার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও মাদকের টাকা জোগাড় করতে কলেজ ছাত্র সিয়াম (১৮) নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে তারই চার বন্ধুর বিরুদ্ধে। নিখোঁজের দুই দিন পর সোমবার রাত প্রায় ১১টার দিকে বাঁশবাড়ীয়া গ্রামের একটি পুকুর থেকে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা সিয়ামের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার চার বন্ধু। পরে তারা নেশাগ্রস্ত অবস্থায় আইফোন ও মাদকের টাকা জোগাড়ের উদ্দেশ্যে সিয়ামকে হত্যা করে। হত্যার পর মরদেহটি বাঁশবাড়ীয়া হাসপাতালের পেছনে একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।ঘটনার পর অভিযুক্তরা সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আইফোনটি উপজেলার বোয়ালীয়া গ্রামের এক ব্যক্তির কাছে প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি করে বলে জানা গেছে।এদিকে সিয়াম নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন হিসেবে সিয়ামের দুই বন্ধু পারভেজ মুন্সী ও দিদার মুন্সীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় জড়িত অপর দুই বন্ধু বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।নিহত সিয়াম মুকসুদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের লিখন মিয়ার ছেলে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত