ওপেন নিউজ ২৪

ঈদযাত্রা নিরাপদ ও চাঁদামুক্ত করতে মহাখালীতে মতবিনিময় সভায় এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস

ঈদযাত্রা নিরাপদ ও চাঁদামুক্ত করতে মহাখালীতে মতবিনিময় সভায় এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস
ছবিঃ সংগৃহীত

পাবনা-৫ এর এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে ঈদযাত্রা নিরাপদ ও চাঁদামুক্ত করতে মতবিনিময়।

ঈদকে সামনে রেখে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় মহাখালী বাস টার্মিনাল এলাকায় এবং আয়োজন করে মহাখালী বাস টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সারওয়ার, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি বাতেন, মহাসচিব সাইফুলসহ মালিক ও শ্রমিক নেতারা।

সভায় বক্তারা বলেন, ঈদের সময় যাত্রীদের ঘরমুখো যাত্রা স্বস্তিদায়ক করতে টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি বন্ধ করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। 

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


ঈদযাত্রা নিরাপদ ও চাঁদামুক্ত করতে মহাখালীতে মতবিনিময় সভায় এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
পাবনা-৫ এর এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে ঈদযাত্রা নিরাপদ ও চাঁদামুক্ত করতে মতবিনিময়।ঈদকে সামনে রেখে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় মহাখালী বাস টার্মিনাল এলাকায় এবং আয়োজন করে মহাখালী বাস টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটি।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সারওয়ার, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি বাতেন, মহাসচিব সাইফুলসহ মালিক ও শ্রমিক নেতারা।সভায় বক্তারা বলেন, ঈদের সময় যাত্রীদের ঘরমুখো যাত্রা স্বস্তিদায়ক করতে টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি বন্ধ করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। 

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত