ওপেন নিউজ ২৪

কাউনিয়ায় ছাগলকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কাউনিয়ায় ছাগলকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
কাউনিয়ায় ছাগলকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কাউনিয়ায় ছাগলকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার উত্তর বাহাগিলী এলাকায় ছাগলকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশী আলমগীর হোসেন গং এর বিরুদ্ধে  । এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে  এবিষয়ে কাউনিয়া থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাহাগিলী গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (২৬) জানান, গত ১৭ জুন ২০২৩ তারিখে আনুমানিক দুপুর ২টার দিকে তার একটি ছাগল পাশের বাড়ির আলমগীর হোসেনের পুকুর পাড়ে গেলে আলমগীর ছাগলটিকে পানিতে চুবিয়ে নির্যাতন করে। এ সময় আনোয়ার হোসেনের স্ত্রী পারভীন খাতুন (২০) বিষয়টি দেখে এর কারণ জানতে চাইলে আলমগীর হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এক পর্যায়ে আলমগীর হোসেন পারভীন খাতুনকে চড়-থাপ্পড় মারাসহ শারীরিকভাবে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আনোয়ারের মা আয়শা খাতুন (৫০) এগিয়ে এসে তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, আলমগীর হোসেনের সঙ্গে আলেয়া বেগম (৪০) ও রুজিনা খাতুন (১৮) যোগ দিয়ে হাত ও ঝাড়ু দিয়ে মারধর করেন।

পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে এরপরও অভিযুক্তরা গালিগালাজ করতে থাকে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির টিনের বেড়ায় লাথি মেরে ক্ষতিসাধন করে বলে অভিযোগ করা হয়েছে। এতে টিনের বেড়া দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, ঘটনার পর তিনি আইনের আশ্রয় নিতে চাইলে অভিযুক্ত আলমগীর হোসেন তাকে প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও অভিযুক্তরা প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ সৃষ্টি করে এবং তাকে মারধরের হুমকি দিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে  ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল লিখিত  অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


কাউনিয়ায় ছাগলকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
কাউনিয়ায় ছাগলকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগকাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার উত্তর বাহাগিলী এলাকায় ছাগলকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশী আলমগীর হোসেন গং এর বিরুদ্ধে  । এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে  এবিষয়ে কাউনিয়া থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাহাগিলী গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (২৬) জানান, গত ১৭ জুন ২০২৩ তারিখে আনুমানিক দুপুর ২টার দিকে তার একটি ছাগল পাশের বাড়ির আলমগীর হোসেনের পুকুর পাড়ে গেলে আলমগীর ছাগলটিকে পানিতে চুবিয়ে নির্যাতন করে। এ সময় আনোয়ার হোসেনের স্ত্রী পারভীন খাতুন (২০) বিষয়টি দেখে এর কারণ জানতে চাইলে আলমগীর হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।এক পর্যায়ে আলমগীর হোসেন পারভীন খাতুনকে চড়-থাপ্পড় মারাসহ শারীরিকভাবে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আনোয়ারের মা আয়শা খাতুন (৫০) এগিয়ে এসে তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, আলমগীর হোসেনের সঙ্গে আলেয়া বেগম (৪০) ও রুজিনা খাতুন (১৮) যোগ দিয়ে হাত ও ঝাড়ু দিয়ে মারধর করেন।পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে এরপরও অভিযুক্তরা গালিগালাজ করতে থাকে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির টিনের বেড়ায় লাথি মেরে ক্ষতিসাধন করে বলে অভিযোগ করা হয়েছে। এতে টিনের বেড়া দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, ঘটনার পর তিনি আইনের আশ্রয় নিতে চাইলে অভিযুক্ত আলমগীর হোসেন তাকে প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও অভিযুক্তরা প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ সৃষ্টি করে এবং তাকে মারধরের হুমকি দিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন।এ বিষয়ে  ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল লিখিত  অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত