ওপেন নিউজ ২৪

নড়াগাতিতে সড়কে কলাই মাড়াইয়ের জন্য রাখা ফসলে দুর্ঘটনা, ট্রলি চালক নিহত

নড়াগাতিতে সড়কে কলাই মাড়াইয়ের জন্য রাখা ফসলে দুর্ঘটনা, ট্রলি চালক নিহত

নড়াগাতিতে সড়কে কলাই মাড়াইয়ের জন্য রাখা ফসলে দুর্ঘটনা, ট্রলি চালক নিহত

স্টাফ রিপোর্টার : মো: লিটন সিকদার

নড়াইলের নড়াগাতি এলাকায় প্রধান সড়কের ওপর কলাই মাড়াই করার জন্য ফসল রেখে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় মিরান মোল্লা নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়ে। আজ বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কলাবাড়িয়া এলাকার মুলখানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়িয়া এলাকার প্রধান সড়কের ওপর স্থানীয় কৃষকরা কলাই মাড়াই করার জন্য ফসল বিছিয়ে রাখেন। এ সময় ওই সড়ক দিয়ে একটি ট্রলি যাওয়ার সময় রাস্তার ওপর থাকা ফসলের কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রলি চালক।

নিহত ট্রলি চালক কালিয়া থানার  সালামাবাদ ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের মো. জুয়েল মোল্লার ছেলে মো: মিরান মোল্লা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা জানান, সড়কের ওপর কৃষিপণ্য শুকানো বা মাড়াই করার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিষয়টি নিয়ে বহুবার সতর্ক করা হলেও অনেকেই তা মানছেন না।

স্থানীয়দের দাবি, জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত সড়কের ওপর এভাবে ফসল মাড়াই করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সড়কের ওপর ফসল মাড়াই বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


নড়াগাতিতে সড়কে কলাই মাড়াইয়ের জন্য রাখা ফসলে দুর্ঘটনা, ট্রলি চালক নিহত

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
নড়াগাতিতে সড়কে কলাই মাড়াইয়ের জন্য রাখা ফসলে দুর্ঘটনা, ট্রলি চালক নিহতস্টাফ রিপোর্টার : মো: লিটন সিকদারনড়াইলের নড়াগাতি এলাকায় প্রধান সড়কের ওপর কলাই মাড়াই করার জন্য ফসল রেখে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় মিরান মোল্লা নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়ে। আজ বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কলাবাড়িয়া এলাকার মুলখানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়িয়া এলাকার প্রধান সড়কের ওপর স্থানীয় কৃষকরা কলাই মাড়াই করার জন্য ফসল বিছিয়ে রাখেন। এ সময় ওই সড়ক দিয়ে একটি ট্রলি যাওয়ার সময় রাস্তার ওপর থাকা ফসলের কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রলি চালক।নিহত ট্রলি চালক কালিয়া থানার  সালামাবাদ ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের মো. জুয়েল মোল্লার ছেলে মো: মিরান মোল্লা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা জানান, সড়কের ওপর কৃষিপণ্য শুকানো বা মাড়াই করার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিষয়টি নিয়ে বহুবার সতর্ক করা হলেও অনেকেই তা মানছেন না।স্থানীয়দের দাবি, জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত সড়কের ওপর এভাবে ফসল মাড়াই করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সড়কের ওপর ফসল মাড়াই বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত