ওপেন নিউজ ২৪

সালথায় সার ডিলার বাতিল ও নতুন নিয়োগের দাবিতে মানববন্ধন

সালথায় সার ডিলার বাতিল ও নতুন নিয়োগের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যমান সার ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

সময় বক্তারা বলেন, সার ডিলার নিয়োগ সার বিতরণ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ করেন তারা। এতে স্থানীয় কৃষক সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, একাধিক ক্ষেত্রে একই পরিবারের একাধিক সদস্য সার ডিলারের লাইসেন্স পেয়েছেন, যা প্রচলিত নীতিমালার পরিপন্থী। এছাড়া সার ডিলারশিপ বণ্টনে অনিয়মের কারণে অনেক ইউনিয়নের বাসিন্দারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলোএক পরিবারের একাধিক সার ডিলার লাইসেন্স বাতিল, সার ডিলারশিপ বণ্টনে সমন্বয় করে ইউনিয়নভিত্তিক নাগরিকদের অধিকার নিশ্চিত করা, সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দাদের নামে সার ডিলার লাইসেন্স প্রদান এবং পূর্ববর্তী সময়ে দেওয়া সব সার ডিলার লাইসেন্স বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ।

বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সালথা-নগরকান্দা আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ১১ মার্চ ২০২৬


সালথায় সার ডিলার বাতিল ও নতুন নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যমান সার ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।এ সময় বক্তারা বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ করেন তারা। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়।মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলমসহ আরও অনেকে।বক্তারা অভিযোগ করেন, একাধিক ক্ষেত্রে একই পরিবারের একাধিক সদস্য সার ডিলারের লাইসেন্স পেয়েছেন, যা প্রচলিত নীতিমালার পরিপন্থী। এছাড়া সার ডিলারশিপ বণ্টনে অনিয়মের কারণে অনেক ইউনিয়নের বাসিন্দারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— এক পরিবারের একাধিক সার ডিলার লাইসেন্স বাতিল, সার ডিলারশিপ বণ্টনে সমন্বয় করে ইউনিয়নভিত্তিক নাগরিকদের অধিকার নিশ্চিত করা, সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দাদের নামে সার ডিলার লাইসেন্স প্রদান এবং পূর্ববর্তী সময়ে দেওয়া সব সার ডিলার লাইসেন্স বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ। বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সালথা-নগরকান্দা আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর দৃষ্টি আকর্ষণ করেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত