‘দুর্যোগ প্রস্ততিতে লড়ব, তারুন্যের বাংলাদেশ গড়ব’’ এই প্রতিপাদ্যে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়ার মধ্যদিয়ে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ভুমিকম্প এবং অগ্নিকান্ডে আমাদের করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ প্রমুখ। এছাড়া অন্যদের মাঝে, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তিতে উপজেলা ফায়ার ষ্টেশন ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়া প্রদর্শন করেন।
আলোচনা সভায় ইউএনও আফরোজা আফসানা বলেন, নেত্রকোনা জেলার মধ্যে সীমান্তবর্তী দুর্গাপুর একটি প্রবল দুর্যোগপুর্ন উপজেলা। দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্ততি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। দুর্যোগ প্রস্ততি বিষয়ে অনুষ্ঠিত মহড়া দেখে আমাদের মাঝে আতঙ্ক হওয়ার ভয় অনেকটাই কেটে গেছে। যে কোন দুর্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন