নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি
নড়াইল প্রতিনিধি : মো: লিটন শিকদার
নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং–৪০৪, তারিখ ৯ মার্চ ২০২৬।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক জুয়েল শরীফ বর্তমানে দৈনিক বাংলাদেশ সমাচার-এর নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সরকারি জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান করে তথ্য–প্রমাণ সংগ্রহের সময় তাকে মোবাইল ফোনে খুন–জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের মোঃ আজিবার মোল্যার ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী অতিষ্ঠ বলে স্থানীয় সূত্রে জানা যায়।
উল্লেখ্য, সাংবাদিক জুয়েল শরীফ দেশের বৃহত্তম সাংবাদিক সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নড়াইল জেলা কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ।
আরজেএফ নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিককে জীবননাশের হুমকি প্রদানকারী ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন