ওপেন নিউজ ২৪

শ্রীপুরের রাজাবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরের রাজাবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকার রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুরের ৭নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রবিবার বিকেলে গাজীপুর–৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ০৯ মার্চ ২০২৬


শ্রীপুরের রাজাবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকার রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুরের ৭নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।রবিবার বিকেলে গাজীপুর–৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।এ সময় দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।ইফতার মাহফিলে ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত