ওপেন নিউজ ২৪

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা


“আজকের পদক্ষেপ, আসামির ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।


রবিবার (৮ মার্চ) পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার। সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, পীরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি কুলসুম বেগম, তথ্য আপা মুন্নী আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জের উপজেলা ম্যানেজার আমিনুল ইসলাম, সিডিএ’র গ্রাম সহায়ক মমতা ঘোষ, ইএসডিও’র উপজেলা প্রকল্প কর্মকর্তা ওয়ালিউর রহমানসহ আরও অনেকে।


বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
“আজকের পদক্ষেপ, আসামির ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।রবিবার (৮ মার্চ) পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার। সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, পীরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি কুলসুম বেগম, তথ্য আপা মুন্নী আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জের উপজেলা ম্যানেজার আমিনুল ইসলাম, সিডিএ’র গ্রাম সহায়ক মমতা ঘোষ, ইএসডিও’র উপজেলা প্রকল্প কর্মকর্তা ওয়ালিউর রহমানসহ আরও অনেকে।বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত