গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে সরকারি রাস্তার জমি আত্মসাৎ করে নামজারি করার গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক মনিরুজ্জামান মনির, নায়েব মোঃ নূর এ আলম, স্থানীয় সাব-রেজিস্ট্রার ও একটি দালালচক্রের সাথে যোগসাজশে এই জালিয়াতি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে কর্মরত এই সহায়ক রাজাবাড়ী মৌজার আরএস ৪২২ নং খতিয়ানের ১৭৯ নং দাগের রেকর্ডীয় শ্রেণী 'রাস্তা' পরিবর্তন করে নথিপত্র জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। প্রথমে বিপুল অর্থের বিনিময়ে মোঃ খোকন সরকারের নামে এবং পরে সেই জমির অংশ আবার মোঃ রতন খানের নামে নামজারি করে দেওয়া হয়।
ভুক্তভোগী এলাকাবাসী এই অনিয়মের তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা দীর্ঘদিন ধরে এই দালালচক্রের কাছে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করেছেন।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন