ওপেন নিউজ ২৪

হাতিয়ায় পৃথক অভিযানে

হাতিয়ায় পৃথক অভিযানে
২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ । ছবি : মাহিদুল ইসলাম হিমেল

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশের পৃথক দুটি অভিযানে ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়।

শনিবার (৭ মার্চ) দুপুরে জব্দকৃত চিনির বিষয়ে হাতিয়া থানা পুলিশ এক প্রেস রিলিজ দেয়। এতে বলা হয়, গোপন সংবাদে জানা যায়, উপজেলার আফাজিয়া বাজারে বিপুল পরিমাণ অবৈধ চিনি মজুদ রাখা হয়েছে। ফলে গত রাতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত একটি গুদাম থেকে ২০০ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

অপরদিকে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন একই এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী হেলাল বেপারীর গুদাম থেকে ৭ বস্তা এবং তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়।

জব্দকৃত বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি ওজনের চিনি রয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে চোরাই পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, জব্দ করা চিনিগুলো আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ০৮ মার্চ ২০২৬


হাতিয়ায় পৃথক অভিযানে

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
নোয়াখালীর হাতিয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশের পৃথক দুটি অভিযানে ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। শনিবার (৭ মার্চ) দুপুরে জব্দকৃত চিনির বিষয়ে হাতিয়া থানা পুলিশ এক প্রেস রিলিজ দেয়। এতে বলা হয়, গোপন সংবাদে জানা যায়, উপজেলার আফাজিয়া বাজারে বিপুল পরিমাণ অবৈধ চিনি মজুদ রাখা হয়েছে। ফলে গত রাতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত একটি গুদাম থেকে ২০০ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়। অপরদিকে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন একই এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী হেলাল বেপারীর গুদাম থেকে ৭ বস্তা এবং তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়।জব্দকৃত বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি ওজনের চিনি রয়েছে বলে জানা যায়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে চোরাই পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, জব্দ করা চিনিগুলো আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত