ওপেন নিউজ ২৪

অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল

অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল
অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে ইসমাইল হোসেন ফাউন্ডেশন। মানবিক সহায়তার এ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।


শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার টেপির বাড়ি এলাকার কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী অসহায় মানুষজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. মো. মিজানুর রহমান।


এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. রিপন মিয়া, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফুর রহমান। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমাজের শান্তি-সমৃদ্ধি এবং অসহায় মানুষের কল্যাণ কামনা করা হয়।


সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন যারা নানা কষ্ট ও অভাবের মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই মানবতার প্রকৃত শিক্ষা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে সমাজের অসহায় মানুষগুলো অনেকটাই স্বস্তি পাবে।


তিনি বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্যেই প্রকাশ পায়। তাই মানবকল্যাণে কাজ করা প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সমাজের সচ্ছল মানুষরা যদি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বৈষম্য অনেকটাই কমে আসবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।


বক্তারা বলেন, ইসমাইল হোসেন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের সহায়তা, শিক্ষা ও সমাজকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে সংগঠনটি এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।


অনুষ্ঠান শেষে উপস্থিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উপহার পেয়ে অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬


অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে ইসমাইল হোসেন ফাউন্ডেশন। মানবিক সহায়তার এ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার টেপির বাড়ি এলাকার কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী অসহায় মানুষজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. মো. মিজানুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. রিপন মিয়া, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফুর রহমান। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমাজের শান্তি-সমৃদ্ধি এবং অসহায় মানুষের কল্যাণ কামনা করা হয়।সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন যারা নানা কষ্ট ও অভাবের মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই মানবতার প্রকৃত শিক্ষা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে সমাজের অসহায় মানুষগুলো অনেকটাই স্বস্তি পাবে।তিনি বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্যেই প্রকাশ পায়। তাই মানবকল্যাণে কাজ করা প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সমাজের সচ্ছল মানুষরা যদি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বৈষম্য অনেকটাই কমে আসবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।বক্তারা বলেন, ইসমাইল হোসেন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের সহায়তা, শিক্ষা ও সমাজকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে সংগঠনটি এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।অনুষ্ঠান শেষে উপস্থিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উপহার পেয়ে অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত