ওপেন নিউজ ২৪

কালিয়ায় নবগঙ্গা নদীতে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

কালিয়ায় নবগঙ্গা নদীতে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা
প্রতিনিধি :- লিটন সিকদার

কালিয়ায় নবগঙ্গা নদীতে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার মোঃ লিটন সিকদার 

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর বৃহাচলা বালুমহাল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস। এ সময় বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজিজুল হক নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস জানান, নদী রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬


কালিয়ায় নবগঙ্গা নদীতে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
কালিয়ায় নবগঙ্গা নদীতে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানাস্টাফ রিপোর্টার মোঃ লিটন সিকদার নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর বৃহাচলা বালুমহাল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস। এ সময় বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজিজুল হক নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস জানান, নদী রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত