পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি ও সংযমের মাস এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডে দশাল আকবরিয়া মাদরাসা মিলনায়তনে স্থানীয় আলেম ওলামা, শিক্ষক, ছাত্র, যুবসমাজ ও এলাকার মুরুব্বীদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদরাসার সভাপতি আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টারের আয়োজনে সোমবার (২ ফেব্রুয়ারী) এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মুফতি জামাল উদ্দীন কারিমীর সঞ্চালনায়, উক্ত মাহফিলে রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন, পৌর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা আব্দুল জলিল, হাফেজ নাজমুল হক, দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুস সামাদ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, মাহে রমযানের বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে, দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন