ওপেন নিউজ ২৪

গাজীপুরে সাংবাদিকদের ইফতার মাহফিলে মতবিনিময়

গাজীপুরে সাংবাদিকদের ইফতার মাহফিলে মতবিনিময়
গাজীপুরে সাংবাদিকদের ইফতার মাহফিলে মতবিনিময়


গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার গাজীপুর সদরের ভবানীপুর এলাকার একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের ক্রান্তিলগ্নে সত্য তুলে ধরতে সাংবাদিকরা যে ভূমিকা রাখেন তা জাতি চিরদিন স্মরণ রাখবে। একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।


গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।


এ সময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া সম্প্রতি প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬


গাজীপুরে সাংবাদিকদের ইফতার মাহফিলে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার গাজীপুর সদরের ভবানীপুর এলাকার একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের ক্রান্তিলগ্নে সত্য তুলে ধরতে সাংবাদিকরা যে ভূমিকা রাখেন তা জাতি চিরদিন স্মরণ রাখবে। একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।এ সময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া সম্প্রতি প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত