ওপেন নিউজ ২৪

নেত্রকোনা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি'র নেমপ্লেট ভাংচুর টাকা সহ গুরুত্বপূর্ণ নথি গায়েব,থানায় জিডি!

নেত্রকোনা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি'র নেমপ্লেট ভাংচুর টাকা সহ গুরুত্বপূর্ণ নথি গায়েব,থানায় জিডি!

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে সভাপতি কলি হাসানের ব্যবহৃত নেমপ্লেট, নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্রাদী গায়েব করার ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারী দিবাগত রাত দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি হাসান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডির সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানা পুলিশের উপ পরিদর্শক আসাদুল ইসলাম।


বিবরণে জানা যায়, দুর্গাপুর সাংবাদিক সমিতি- ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন কলি হাসান । নির্বাচনের প্রায় পাঁচ দিন পর ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৮ ফেব্রুয়ারী মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সমাপ্তির পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কতিপয় দুই -তিনজন সদস্য সভাপতি কলি হাসানকে অফিস কক্ষে অশ্লীল ভাষায় গালাগালি ও মারধর করতে উদ্দ্যত্ত হয়। ঘটনার দিন দিবাগত রাত পৌনে ৯টার দিকে অফিসে গিয়ে নেমপ্লেট ভাঙা, জি.আর চাল বিক্রির ৩৫ হাজার নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্রাদী পাইনি। ওইদিন রাতেই দুর্গাপুর সাংবাদিক সমিতির মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সকল সদস্যকে অবহিত করেও কোন সন্ধ্যান মিলেনি। ঘটনার পর থেকেই সাংবাদিক কলি হাসান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। 


ভুক্তভোগী দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি হাসান ক্ষোভ প্রকাশ করে জানান, আমি দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দুর্গাপুর সাংবাদিক সমিতি নির্বাচন-২০২৫ এ সভাপতি পদে নির্বাচিত হই। নির্বাচনের পর থেকে পরাজিত মহলটি নানাভাবে বর্তমান পর্ষদকে বিভ্রান্ত করার পায়তারা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৮ তারিখের মিটিংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম পরিকল্পিত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমাকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করা হয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় থানায় সাধারণ ডায়েরি করেছি।


এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আবেদনের প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। জিডি তদন্ত করা হবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬


নেত্রকোনা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি'র নেমপ্লেট ভাংচুর টাকা সহ গুরুত্বপূর্ণ নথি গায়েব,থানায় জিডি!

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে সভাপতি কলি হাসানের ব্যবহৃত নেমপ্লেট, নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্রাদী গায়েব করার ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারী দিবাগত রাত দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি হাসান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডির সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানা পুলিশের উপ পরিদর্শক আসাদুল ইসলাম।বিবরণে জানা যায়, দুর্গাপুর সাংবাদিক সমিতি- ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন কলি হাসান । নির্বাচনের প্রায় পাঁচ দিন পর ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৮ ফেব্রুয়ারী মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সমাপ্তির পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কতিপয় দুই -তিনজন সদস্য সভাপতি কলি হাসানকে অফিস কক্ষে অশ্লীল ভাষায় গালাগালি ও মারধর করতে উদ্দ্যত্ত হয়। ঘটনার দিন দিবাগত রাত পৌনে ৯টার দিকে অফিসে গিয়ে নেমপ্লেট ভাঙা, জি.আর চাল বিক্রির ৩৫ হাজার নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্রাদী পাইনি। ওইদিন রাতেই দুর্গাপুর সাংবাদিক সমিতির মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সকল সদস্যকে অবহিত করেও কোন সন্ধ্যান মিলেনি। ঘটনার পর থেকেই সাংবাদিক কলি হাসান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। ভুক্তভোগী দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি হাসান ক্ষোভ প্রকাশ করে জানান, আমি দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দুর্গাপুর সাংবাদিক সমিতি নির্বাচন-২০২৫ এ সভাপতি পদে নির্বাচিত হই। নির্বাচনের পর থেকে পরাজিত মহলটি নানাভাবে বর্তমান পর্ষদকে বিভ্রান্ত করার পায়তারা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৮ তারিখের মিটিংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম পরিকল্পিত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমাকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করা হয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় থানায় সাধারণ ডায়েরি করেছি।এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আবেদনের প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। জিডি তদন্ত করা হবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত