গোপালগঞ্জে নারী মাদক ব্যবসায়ী ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : মো: লিটন সিকদার
গোপালগন্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসমা বেগম (ছোট) নামে ওই নারীকে তার নিজ বাড়ি থেকে গাঁজাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসমা বেগম মহেশপুর গ্রামের মোঃ রেজাউল শেখের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে আগে থেকেও একাধিক অভিযোগ ছিল।
অভিযান চলাকালে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন