শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জননেতা অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মুহাঃ মোফাজ্জল হোসেন, এন সালাম এর মালিক ও বিএনপি নেতা রাকিব মোড়ল, শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাইদুর রহমান খান সজিব, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য আহবায়ক কমিটির সাইফুল ইসলাম নয়নসহ রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন