রোববার, ০১ মার্চ ২০২৬
ওপেন নিউজ ২৪

নড়াগাতীর যোগানিয়া বাজারে চেতনানাশক প্রয়োগের অভিযোগ

নড়াগাতীর যোগানিয়া বাজারে চেতনানাশক প্রয়োগের অভিযোগ
প্রতিনিধি :- লিটন সিকদার

নড়াগাতীর যোগানিয়া বাজারে চেতনানাশক প্রয়োগের অভিযোগ

একই পরিবারের ৩ জন অচেতন, চুরির বিষয়ে নিশ্চিত নয় পুলিশ

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার সংলগ্ন এলাকায় চেতনানাশক ওষুধ প্রয়োগের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারটি হলো অরুন মজুমদার (৬০), তার ছেলে রাম মজুমদার (৩০) ও পুত্রবধূ স্বর্ণালী বালা (২২)। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা কৌশলে বাড়ির রান্নাঘরে রাখা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। সেই খাবার খাওয়ার পর পরিবারের তিন সদস্যই অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে অরুন মজুমদার অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অন্য সদস্যরাও অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, “পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ খাওয়ানোর সত্যতা পাওয়া গেছে। তবে চুরি হওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে নড়াগাতী অঞ্চলে চুরি ও অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ০১ মার্চ ২০২৬


নড়াগাতীর যোগানিয়া বাজারে চেতনানাশক প্রয়োগের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নড়াগাতীর যোগানিয়া বাজারে চেতনানাশক প্রয়োগের অভিযোগএকই পরিবারের ৩ জন অচেতন, চুরির বিষয়ে নিশ্চিত নয় পুলিশনড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার সংলগ্ন এলাকায় চেতনানাশক ওষুধ প্রয়োগের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ভুক্তভোগী পরিবারটি হলো অরুন মজুমদার (৬০), তার ছেলে রাম মজুমদার (৩০) ও পুত্রবধূ স্বর্ণালী বালা (২২)। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা কৌশলে বাড়ির রান্নাঘরে রাখা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। সেই খাবার খাওয়ার পর পরিবারের তিন সদস্যই অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে অরুন মজুমদার অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অন্য সদস্যরাও অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, “পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ খাওয়ানোর সত্যতা পাওয়া গেছে। তবে চুরি হওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে নড়াগাতী অঞ্চলে চুরি ও অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত