শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

সালথায় সর্বস্তরের মানুষের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ইফতার

সালথায় সর্বস্তরের মানুষের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ইফতার

ফরিদপুরের সালথা উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে ইফতার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। সকালে সালথা থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন। সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর আটঘরে এলাকায় কবর জিয়ারত করে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। বিকেলে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। পাঁচটি পরিবারকে ঢেউটিন, শুকনা খাবার নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

সন্ধ্যায় ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক সামাজিক ব্যক্তিরা অংশ নেন। সোনাপুর-বল্লভদী যদুনন্দী ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ছিদ্দিক তালুকদার এবং সঞ্চালনা করেন খন্দকার খায়রুল বাশার আজাদ।

ইফতার মাহফিলে বক্তব্যে প্রতিমন্ত্রী রমজানের শিক্ষা ধারণ করে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের পাশে থেকে উন্নয়ন সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ে তিনি কাজ করে যাবেন।

অনুষ্ঠানে সালথা উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক, সমাজসেবক শিক্ষানুরাগী মো. ছরোয়ার হোসেন, ডা. শাহাদাৎ হোসেন, মো. শহিদুল শরীফসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬


সালথায় সর্বস্তরের মানুষের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ইফতার

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ফরিদপুরের সালথা উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে ইফতার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। সকালে সালথা থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।এরপর আটঘরে এলাকায় কবর জিয়ারত করে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। বিকেলে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। পাঁচটি পরিবারকে ঢেউটিন, শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।সন্ধ্যায় ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন। সোনাপুর-বল্লভদী ও যদুনন্দী ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ছিদ্দিক তালুকদার এবং সঞ্চালনা করেন খন্দকার খায়রুল বাশার আজাদ।ইফতার মাহফিলে বক্তব্যে প্রতিমন্ত্রী রমজানের শিক্ষা ধারণ করে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের পাশে থেকে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ে তিনি কাজ করে যাবেন।অনুষ্ঠানে সালথা উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ছরোয়ার হোসেন, ডা. শাহাদাৎ হোসেন, মো. শহিদুল শরীফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত