শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

গাজীপুরে বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

মামুন হোসেন
মামুন হোসেন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ
গাজীপুরে বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
ফাইল ফটো সংগৃহীত

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয় ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, হামলায় জড়িত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা, যাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে একদল লোক হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে শাহীন মিয়ার প্রতিষ্ঠান এবং পাশের বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলাকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির ছবি ভাঙচুর করে। এছাড়া নগদ প্রায় ৭ লাখ টাকা, একটি টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী শাহীন মিয়া জানান, তিনি প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। প্রতিপক্ষ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন আলামত জব্দ করেছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬


গাজীপুরে বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয় ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, হামলায় জড়িত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা, যাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে একদল লোক হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে শাহীন মিয়ার প্রতিষ্ঠান এবং পাশের বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়।ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলাকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির ছবি ভাঙচুর করে। এছাড়া নগদ প্রায় ৭ লাখ টাকা, একটি টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে।ভুক্তভোগী শাহীন মিয়া জানান, তিনি প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। প্রতিপক্ষ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন আলামত জব্দ করেছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত