শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

কাজীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

কাজীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড
কাজীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী দক্ষিণপাড়া এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি চালিতাডাংগা ইউনিয়নের মোঃ সেজাব আলীর ছেলে আব্দুস ছাত্তার। জানা যায়, তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯ এর ১ (ঘ) ভঙ্গ করে ইয়াবা (Amphetamine) বহন করছিলেন। তার নিকট থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারা ৩৬ এর ১ (ক্রমিক ১৭) অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন কাজিপুর থানার উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ও তার টিম।

জব্দকৃত ২ পিস ইয়াবা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী ইয়াবা বিক্রেতা ও সম্ভাব্য ক্রেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তীতে আরও অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

অভিযানে স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী আসামীকে আটক করতে সহায়তা করেন। এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬


কাজীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী দক্ষিণপাড়া এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।আটক ব্যক্তি চালিতাডাংগা ইউনিয়নের মোঃ সেজাব আলীর ছেলে আব্দুস ছাত্তার। জানা যায়, তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯ এর ১ (ঘ) ভঙ্গ করে ইয়াবা (Amphetamine) বহন করছিলেন। তার নিকট থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারা ৩৬ এর ১ (ক্রমিক ১৭) অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন কাজিপুর থানার উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ও তার টিম।জব্দকৃত ২ পিস ইয়াবা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী ইয়াবা বিক্রেতা ও সম্ভাব্য ক্রেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তীতে আরও অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।অভিযানে স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী আসামীকে আটক করতে সহায়তা করেন। এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত