শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

ব্যারিস্টার কায়সার কামাল-এর প্রথম সরকারি সফর: দুর্গাপুরে উৎসবমুখর প্রস্তুতি

ব্যারিস্টার কায়সার কামাল-এর প্রথম সরকারি সফর: দুর্গাপুরে উৎসবমুখর প্রস্তুতি

মন্ত্রী হওয়ার পর এই প্রথম সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নেত্রকোনার দুর্গাপুরে আসছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তাঁর এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (অ.দা.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার ইস্কাটন রোডের বাসভবন থেকে সড়কপথে (শ্যামগঞ্জ-পূর্বধলা হয়ে) দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা পরিষদে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

দুপুর ২টা ১৫ মিনিটে দুর্গাপুর পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ডাক বাংলোতে অবস্থান শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। সন্ধ্যা ৭টায় পৌরশহরের ঐতিহ্যবাহী দশভূজা মন্দির পরিদর্শন করবেন। রাত ৮টায় কলমাকান্দা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা জানান, প্রতিমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর এই প্রথম সফর দুর্গাপুরবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর আগমনের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি আজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন আরও বেগবান হবে বলে তিনি বিশ্বাস করেন।

ভূমি প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে অবহেলিত এই জনপদের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান অগ্রগতি আসবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬


ব্যারিস্টার কায়সার কামাল-এর প্রথম সরকারি সফর: দুর্গাপুরে উৎসবমুখর প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মন্ত্রী হওয়ার পর এই প্রথম সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নেত্রকোনার দুর্গাপুরে আসছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তাঁর এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (অ.দা.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার ইস্কাটন রোডের বাসভবন থেকে সড়কপথে (শ্যামগঞ্জ-পূর্বধলা হয়ে) দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা পরিষদে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।দুপুর ২টা ১৫ মিনিটে দুর্গাপুর পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ডাক বাংলোতে অবস্থান শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। সন্ধ্যা ৭টায় পৌরশহরের ঐতিহ্যবাহী দশভূজা মন্দির পরিদর্শন করবেন। রাত ৮টায় কলমাকান্দা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা জানান, প্রতিমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর এই প্রথম সফর দুর্গাপুরবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর আগমনের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি আজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন আরও বেগবান হবে বলে তিনি বিশ্বাস করেন।ভূমি প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে অবহেলিত এই জনপদের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান অগ্রগতি আসবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত