গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং ভাষা শহীদদের স্মরণে ইউনিয়ন পরিষদের আয়োজনে এমআর প্রোগ্রেসিভ স্কুলে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক শিশুদের আঁকা ছবি দর্শকদের মুগ্ধ করে।
সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপির প্রশাসক ডাঃ মোঃ গোলাম মুরশেদ মুরাদ।
প্রধান অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভাপতির বক্তব্যে ডাঃ মুরাদ বলেন, “নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। ভাষা শহীদদের আত্মত্যাগ চিরকাল আমাদের প্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন