নড়াইল-১ আসনের কালিয়া উপজেলায় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধন স্টাফ রিপোর্টার : মো: লিটন শিকদার
নড়াইল জেলার কালিয়া উপজেলাতে সর্বস্তরের সুধীজন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সেবা সহজীকরণ, সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণে স্বচ্ছতা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সুধীজনেরা এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের বিষয়ে প্রস্তাব দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের সভা আয়োজন করা হলে প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
স্টাফ রিপোর্টার : মো: লিটন শিকদার
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশাস, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, কালিয়া ও নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান (মিলু), সভাপতি আসজাদুর রহমান মিঠু (ভারপ্রাপ্ত), পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন (ভারপ্রাপ্ত) বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রমূখ।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন