বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

নেত্রকোনা দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক

নেত্রকোনা দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, উপজেলার মেনকিফান্দা গ্রামের উসমান গনির ছেলে রিদয় হাসান মাসুম (২০) এবং পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহতাবউদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২১)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে সোমবার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই যুবককে আটক করা হয় এবং তাদের বহন করা ব্যাগ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে দুর্গাপুর ও কলমাকান্দা থানায় এর আগেও মোট ছয়টি মাদক মামলা রয়েছে।


এ ব্যাপরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬


নেত্রকোনা দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার মেনকিফান্দা গ্রামের উসমান গনির ছেলে রিদয় হাসান মাসুম (২০) এবং পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহতাবউদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২১)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে সোমবার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই যুবককে আটক করা হয় এবং তাদের বহন করা ব্যাগ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে দুর্গাপুর ও কলমাকান্দা থানায় এর আগেও মোট ছয়টি মাদক মামলা রয়েছে।এ ব্যাপরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত