মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

জামায়াত নেতাদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময়

জামায়াত নেতাদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময়
প্রতিনিধি :- লিটন সিকদার

জামায়াত নেতাদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময়


স্টাফ রিপোর্টার মো:লিটন সিকদার 


নড়াইলের কালিয়ায় সৌহার্দ্য ও সম্প্রীতির এক ইতিবাচক বার্তা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মোঃ ওবায়দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি আলমগীর হোসেন, পৌর আমির নওসের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, উপজেলা সভাপতি মোঃ ফাহিম শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু) উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্যকে দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কালিয়া তথা নড়াইল-১ আসনের উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয় এ সৌজন্য সাক্ষাতে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬


জামায়াত নেতাদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
জামায়াত নেতাদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময়স্টাফ রিপোর্টার মো:লিটন সিকদার নড়াইলের কালিয়ায় সৌহার্দ্য ও সম্প্রীতির এক ইতিবাচক বার্তা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মোঃ ওবায়দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি আলমগীর হোসেন, পৌর আমির নওসের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, উপজেলা সভাপতি মোঃ ফাহিম শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু) উপস্থিত ছিলেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্যকে দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কালিয়া তথা নড়াইল-১ আসনের উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয় এ সৌজন্য সাক্ষাতে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত