সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল-এর কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদিকা, ঢাকা আইনজীবী সমিতি থেকে বিপুল ভোটে নির্বাচিত সাবেক কার্যনির্বাহী সদস্য (২০১৯-২০২০) এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজকে দেখতে চায় দলীয় তৃণমূল নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ।
ময়মনসিংহ দক্ষিণের ফুলবাড়িয়ার ব্রহ্মপুত্র অববাহিকার উর্বর কৃষিভূমিতে জন্ম নেওয়া এই মহীয়সী নারী শৈশব থেকেই কৃষক-মেহনতী মানুষের জীবনসংগ্রামের সঙ্গে বেড়ে উঠেছেন। গ্রামীণ জনপদের বাস্তবতা ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার প্রত্যয়ে তিনি সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন রাজপথের অগ্রসৈনিক। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে একাধিক মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি আপসহীন থেকেছেন।
রাজপথে মিছিলের সামনের কাতারে নেতৃত্ব দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং অনলবর্ষী বক্তব্যের মাধ্যমে তিনি আইনজীবী সমাজে সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিতি লাভ করেন। আইনজীবী মহলে সততা, ন্যায়পরায়ণতা ও পেশাগত দক্ষতার জন্য তিনি সমাদৃত। ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আইনজীবীদের অধিকার রক্ষা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়াও তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন। অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, ময়মনসিংহ দক্ষিণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে গেলে তিনি এলাকার উন্নয়ন, কৃষকের ন্যায্য অধিকার এবং সাধারণ মানুষের দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হবেন। তাই দলীয় তৃণমূল ও স্থানীয় জনগণ তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
তৃণমূলের প্রত্যাশা—দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজকে ময়মনসিংহ দক্ষিণ আসনের সংরক্ষিত নারী আসনে মনোনীত করা হোক।

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন