সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন সকল স্তরের নেতাকর্মীরা।

নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন সকল স্তরের নেতাকর্মীরা।
প্রতিনিধি :- লিটন সিকদার

নড়াইলের কালিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।

স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় বক্তব্যে নবনির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কে ভোট দিয়েছে, কে দেয়নি—এটা এখন আর মুখ্য নয়। আমি এখন সকলের এমপি।” তিনি হুঁশিয়ার করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসা বা চাঁদাবাজিতে জড়িত হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। তার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। “কোনো সংখ্যালঘুর গায়ে নখের আঁচড় পড়লেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে,”—বলেন তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান (মনা), উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু ও সাবেক সদস্য সচিব মো. তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬


নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন সকল স্তরের নেতাকর্মীরা।

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নড়াইলের কালিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা। স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাকে ফুল দিয়ে বরণ করা হয়।সভায় বক্তব্যে নবনির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কে ভোট দিয়েছে, কে দেয়নি—এটা এখন আর মুখ্য নয়। আমি এখন সকলের এমপি।” তিনি হুঁশিয়ার করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসা বা চাঁদাবাজিতে জড়িত হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। তার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। “কোনো সংখ্যালঘুর গায়ে নখের আঁচড় পড়লেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে,”—বলেন তিনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান (মনা), উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু ও সাবেক সদস্য সচিব মো. তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত