রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

ঘোড়াচড়া গ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালিত

ঘোড়াচড়া গ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালিত
ঘোড়াচড়া গ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস ২০২৬।


দিবসটি উপলক্ষে ভোরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বিএস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং বড়দের জন্য ছিল চেয়ার খেলা। এছাড়া দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আবু জাফর মুন্না, ঘোড়াচড়া স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল কাফি এবং বিএস ক্লাবের প্রতিষ্ঠাতা মজনু ভুইয়া। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


বিএস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬


ঘোড়াচড়া গ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালিত

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস ২০২৬।দিবসটি উপলক্ষে ভোরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে বিএস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং বড়দের জন্য ছিল চেয়ার খেলা। এছাড়া দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আবু জাফর মুন্না, ঘোড়াচড়া স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল কাফি এবং বিএস ক্লাবের প্রতিষ্ঠাতা মজনু ভুইয়া। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।বিএস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত