শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

নেত্রকোনা দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫ দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু

নেত্রকোনা দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে   ৫ দিন ব্যাপী  ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু

নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫ দিন ব্যাপী  ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।  বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে ফিতা কেটে এ সম্মেলনের উদ্বোধন করেন 

গারো ব্যাপ্টিস্ট কনভেশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো। 

এ সভার মূলবচন ছিলো '' তখন  তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে,  কিন্ত কার্যকরী লোক অল্প। 


উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয়   পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে।  এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের  নেতৃবৃন্দ , বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন। 



গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮ টি জেলা থেকে আগত  হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন।  এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি।  সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপূর্ণ করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মন্ডলী ও এলাকার মানুষের মধ্যে  সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, প্রোগ্রাম পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠান হবে।  এছাড়াও হিসাব-নিকাস, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা তৈরি করা হবে। 


মাঠ চত্বরে সম্মেলনকে ঘিরে আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬


নেত্রকোনা দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫ দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫ দিন ব্যাপী  ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।  বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে ফিতা কেটে এ সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো। এ সভার মূলবচন ছিলো '' তখন  তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে,  কিন্ত কার্যকরী লোক অল্প। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয়   পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে।  এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের  নেতৃবৃন্দ , বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন। গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮ টি জেলা থেকে আগত  হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন।  এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি।  সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপূর্ণ করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মন্ডলী ও এলাকার মানুষের মধ্যে  সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, প্রোগ্রাম পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠান হবে।  এছাড়াও হিসাব-নিকাস, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা তৈরি করা হবে। মাঠ চত্বরে সম্মেলনকে ঘিরে আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত