বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

রমজানে নিত্যপণ্যের দামে অস্থিরতা লেবুর দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ ক্রেতা

রমজানে নিত্যপণ্যের দামে অস্থিরতা  লেবুর দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ ক্রেতা
গোপালগঞ্জ কাঁচা বাজার

রমজানে নিত্যপণ্যের দামে অস্থিরতা

লেবুর দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ ক্রেতা

স্টাফ রিপোর্টার মো : লিটন সিকদার 

পবিত্র রমজান মাস শুরু হতেই গোপালগঞ্জ ও নড়াইলের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, যে লেবু কয়েক সপ্তাহ আগেও প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে কোথাও কোথাও দাম আরও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ক্রেতারা বলছেন, রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী চাহিদার সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন। ইফতারে শরবত, ছোলা-মুড়ি ও সালাদে লেবুর ব্যবহার বেশি থাকায় চাহিদা বাড়ে, আর সেই সুযোগে দাম কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে।

শুধু লেবুই নয়, শসা, বেগুন, টমেটো, ছোলা ও খেজুরের দামও বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। অনেকে প্রয়োজনের তুলনায় কম কিনছেন, কেউ কেউ বিকল্প খুঁজছেন।

বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের কথাও উল্লেখ করেন তারা।

সচেতন মহল মনে করছেন, বাজার মনিটরিং জোরদার ও প্রশাসনের নিয়মিত তদারকি থাকলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। রমজানের মতো সংযম ও সহমর্মিতার মাসে অসাধু মুনাফালোভীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬


রমজানে নিত্যপণ্যের দামে অস্থিরতা লেবুর দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ ক্রেতা

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রমজানে নিত্যপণ্যের দামে অস্থিরতালেবুর দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ ক্রেতাস্টাফ রিপোর্টার মো : লিটন সিকদার পবিত্র রমজান মাস শুরু হতেই গোপালগঞ্জ ও নড়াইলের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, যে লেবু কয়েক সপ্তাহ আগেও প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে কোথাও কোথাও দাম আরও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।ক্রেতারা বলছেন, রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী চাহিদার সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন। ইফতারে শরবত, ছোলা-মুড়ি ও সালাদে লেবুর ব্যবহার বেশি থাকায় চাহিদা বাড়ে, আর সেই সুযোগে দাম কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে।শুধু লেবুই নয়, শসা, বেগুন, টমেটো, ছোলা ও খেজুরের দামও বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। অনেকে প্রয়োজনের তুলনায় কম কিনছেন, কেউ কেউ বিকল্প খুঁজছেন।বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের কথাও উল্লেখ করেন তারা।সচেতন মহল মনে করছেন, বাজার মনিটরিং জোরদার ও প্রশাসনের নিয়মিত তদারকি থাকলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। রমজানের মতো সংযম ও সহমর্মিতার মাসে অসাধু মুনাফালোভীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত